বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে বিএনপি এমপির সামনে ‘জয় বাংলা’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতার বক্তব্যে আলোচনা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে সামনে রেখে ‘জয় বাংলা’ স্লোগানসহ এক আইনজীবী নেতার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলায় আলোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
পরে বক্তব্যদানকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আমান উল্লাহ প্রধান (শাহিন) নিজেই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। প্রায় চার মিনিটের ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শুরুতে তিনি নিজেকে মুজিব আদর্শের অনুসারী হিসেবে পরিচয় দেন এবং সংসদ সদস্যের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনৈতিক সংস্কৃতিতে ফেরার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, অপরাধীদের বিচার হওয়া উচিত, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ভাবে মামলায় জড়িয়ে কারাভোগ না করেন এবং অযথা গ্রেপ্তার না দেখানো হয়, সে বিষয়ে নজর রাখতে হবে। বক্তব্যের শেষের তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আমান উল্লাহ শাহিন বলেন, আইনজীবী সমিতির সাবেক নেতা হিসেবে তিনি সংসদ সদস্যের কাছে নিজের দাবি তুলে ধরেছেন। আদর্শগত কারণে স্লোগান দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে কোনো আইনজীবী তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাননি। তবে বাইরে থেকে একজন ‘কে জয় বাংলা বলেছে’ বলে চিৎকার করলে সংসদ সদস্য নিজেই তাকে নিবৃত্ত করেন বলে জানান সংশ্লিষ্টরা।

সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলমের সঞ্চালনায় সভায় বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর