মুন্সীগঞ্জের বাঘড়া ইউনিয়নের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বিকাশের বাসায় যৌথ বাহিনীর অভিযানের ১টি দেশীয় শুটার গান, ৪ রাউন্ড এ্যামোনিশন, ২২ পিস ইয়াবা ও ৫’শ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া’য় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে সমুদয় জিনিস উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপ্স অফিসার।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মাওয়া আর্মি ক্যাম্প কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযান চালিয়ে বিকাশ গ্যাং এর অন্যতম সদস্য, চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী বিকাশের বাসায় যৌথ বাহিনীর অভিযানের চালিয়ে ১টি দেশীয় শুটার গান, ৪ রাউন্ড এ্যামোনিশন, ২২ পিস ইয়াবা ও ৫’শত গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সামগ্রী আইনীয় প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।