মো. সাইদুল ইসলাম ২৭ এপ্রিল অনুষ্ঠিত যমুনা ব্যাংকের ৪২২তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী।
২০১০ সালে তিনি ফেবিয়ান গ্রুপে যোগদান করেন। বর্তমানে তিনি ফেবিয়ান গ্রুপের ফেবিয়ান ইন্ডাস্ট্রিজ, ফেবিয়ান থ্রেড, ফেবিয়ান মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিজ ও ফেবিটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং ফ্রক্স মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল্স কোম্পানির চেয়ারম্যান।
সাইদুল ইসলাম ১৯৮১ সালে কুমিল্লার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো. তাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।