শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

যাত্রীবাহী বাসে র‍্যাবের তল্লাশি, ফেনসিডিলসহ যুবক আটক

অনলাইন ডেস্ক :
শনিবার, ২০ মে, ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস থেকে ৮৪ বোতল ফেনসিডিলসহ মোসফিকুর রহমান রনি (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মোসফিকুর রহমান রনি দিনাজপুরের বিরামপুর থানাধীন দক্ষিণ রামচন্দ্রপুর শাহাজান আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ মে) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের হাইস্কুল মার্কেটের সামনে রংপুর থেকে ঢাকাগামী একটি পরিবহন বাসে তল্লাশি চালানো হয়। এসময় ব্যাগের মধ্যে রাখা ৮৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মোসফিকুর রহমান রনিকে আটক করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর