সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র থেকে কটন আমদানিতে খরচ ও সময় কমবে : বিজিএমইএ সভাপতি

ঢাকা প্রতিদিন রিপোর্ট
বুধবার, ৩১ মে, ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন

বাধ্যতামূলক ফিউমিগেশন প্রত্যাহার করায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশী ব্যবসায়ীদের কটন আমদানিতে খরচ ও সময় সাশ্রয় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কটনের বিষয়ে বাধ্যতামূলক ফিউমিগেশন প্রত্যাহার করেছে। এতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের জন্য পারস্পরিক বাণিজ্য বাড়ানোর বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে মার্কিন কটন আমদানিকারক বাংলাদেশী ব্যবসায়ীরা ফিউমিগেশন ছাড়াই কটন আমদানি করতে পারবেন। এটি যুক্তরাষ্ট্র থেকে কটন আমদানিতে বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যয় ও সময় সাশ্রয় করবে, ঝামেলাও অনেক কমাবে।’ বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে গতকাল কটন ইউএসএর একটি প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বিজিএমইএর সঙ্গে পারস্পরিক বাণিজ্য বাড়াতে ‘কটন ইউএসএ’ একসঙ্গে কাজ করার আশ্বাস দেয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক বাণিজ্য সুযোগ তৈরিতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য; বিশেষ করে পোশাক ও কটন খাতে আরো বাণিজ্যের পথ প্রশস্ত করতে দুই সংস্থা কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশী ব্যবসায়ীরা যে কটন আমদানি করে, তা দিয়ে পোশাক তৈরি করা হয়। এ পোশাকই আবার যুক্তরাষ্ট্রে রফতানি করা হয়। মার্কিন সরকার যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কটনে তৈরি বাংলাদেশী পোশাক তাদের দেশে প্রবেশে শুল্ক অব্যাহতি দেয়, তাহলে বাংলাদেশ থেকে আরো বেশি পোশাক কিনতে পারবে।’

এ বিষয়ে তিনি কটন ইউএসএর সহযোগিতা কামনা করেন। তিনি জানান, এ ধরনের বাণিজ্য সুবিধা বাংলাদেশী পোশাক রফতানিকারক ও মার্কিন কটন উৎপাদনকারী; উভয় পক্ষকেই উপকৃত করবে। দু পক্ষের জন্যই একটি লাভজনক হবে বলে অভিমত দেন বিজিএমইএ সভাপতি।

কটন ইউএসএর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়ার সাপ্লাই চেইন মার্কেটিংয়ের পরিচালক উইলিয়াম আর বেটেনডর্ফ, ইউরোপিয়ান ব্র্যান্ডসের পরিচালক স্টেফানি থিয়ার্স র‌্যাচক্লিফ, কটন ইউএসএর বাংলাদেশের কনসালট্যান্ট আলী আরসালান। বৈঠকে বিজিএমইএর পরিচালক তানভীর আহমেদও উপস্থিত ছিলেন।

এদিকে ফারুক হাসান কটন ইউএসএ প্রতিনিধি দলকে ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে বিজিএমইএর উদ্যোগে যে ‘বাংলাদেশ অ্যাপারেল সামিট’ হবে তা অবহিত করেন।


এই বিভাগের আরো খবর