শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ)
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

আজ (সোমবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। সকাল ১০.০০ টায় অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।

এরপর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ ও কেক কর্তন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হবে যদি তোমারা নিজেরা সফল হতে পারো, তোমাদের শ্রম ও মেধা দিয়ে দেশের সকল মেধাবীদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। তুমি কতদূর যেতে পারবে সেটি তোমাকেই ভাবতে হবে, আমরা শুধু সহযোগিতা করতে পারবো। ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, আমরা জানি তোমাদের সুযোগ-সুবিধা, চাওয়া-পাওয়া শতভাগ পূরণ হয়নি, তোমরা জানো আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠার চেষ্টা করছি। ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে উৎসাহমূলক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে তিনি বলেন, সুশৃঙ্খল ও পরিকল্পনা মাফিক অধ্যয়নের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম যত বাড়বে তোমাদের কর্মের সুযোগ তত বেশি সৃষ্টি হবে এবং শিক্ষকদের সম্মান তত বৃদ্ধি পাবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় সেন্টার ফর মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস ও সেন্টার ফর অ্যাপ্লাইড ইকোনোমিক্স এন্ড পলিসি রিচার্স এবং Teacher-Student Policy Dialogue কার্যক্রম আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে সেন্টার ফর মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস ও সেন্টার ফর অ্যাপ্লাইড ইকোনোমিক্স এন্ড পলিসি রিচার্সের উদ্বোধন, সিটিজেন’স চার্টার প্রকাশ, বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন, নবনির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের অভিষেক ও প্রাক্তনদের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের ২য় অধিবেশন শুরু হয় Teacher-Student Policy Dialogue এর মধ্যে দিয়ে। সবশেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর