সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

রমজানে এবার কোন পণ্যের সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:৩১ অপরাহ্ন

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এবার রমজানে কোন পণ্যের সংকট হবে না।
তিনি শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটী কামালপুর বাসস্ট্যান্ড এলাকায় আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ৪টি পণ্যের ট্যারিফ কমিয়ে দেয়া হয়েছে। এই সপ্তাহে আমদানিকারক ও যারা পণ্য তৈরি করেন তাদের সাথে বসে তেলের দাম ঠিক করে দেয়া হবে। সেই সাথে খেজুরের ওপর ট্যারিফ কমিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত রাখতে আমরা কাজ করবো।
তিনি বলেন, চালের কোন সংকট নেই। আমাদের প্রায় ১৭ লাখ টনের উপরে চালের মজুদ রয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না। প্রচলিত আইনকানুন ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কিছু অসাধু ব্যবসায়ী থাকবেই, যারা ব্যক্তি স্বার্থে কাজ করে। যারা মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে ব্যবসা করতে চায়, আমরা সেসব মুখোশধারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করছি।’
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য যেন খেটে খাওয়া মানুষের নাগালের মধ্যে থাকে, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। ব্যবসায়ীদের অনুরোধ করবো, এই রমজান মাসে সবাই একটু উদার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাহলে কিছুটা হলেও তাদের কষ্ট দূর হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসতো। তাদের পণ্য সরাসরি তারা সারাদেশে সরবরাহ করতে পারতো। কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, তারাই সরবরাহকারী। জাহাজ ও মিলের মালিক দুই চারজন আছে। তারা যেনো এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা করবো।
বাণিজ্য প্রতিমন্ত্রী  দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের পুটিয়াজানী মোড়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী উল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, এবিসিডি এন্টারপ্রাইজের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, এমডি তৌফিকুল হায়দার চৌধুরী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।


এই বিভাগের আরো খবর