শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

রাজধানীতে ডেসকো’র উদ্যোগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জয়নাল আবেদীন যশোরী
সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৯:০২ অপরাহ্ন

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের উদ্যোগে বিদ্যুতের বকেয়া আদায় ও সিস্টেম লস কমিয়ে আনার লক্ষ্যে আজ সোমবার ডেসকো আওতাধীন রাজধানীর তিনটি স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযান পরিচালনা করেন ডেসকো’র নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শংকর বিশ্বাস। আগারগাঁয়ে ৯৬ নং পশ্চিম কাফরুল তালতলা কাঁচাবাজারে গিয়ে দেখা যায় হাজী মো: আবুল বাশার তার নামে নেয়া দুটি মিটার ( মিটার নং ০৬৬১৩০০০৫১৫ এবং ৬৬১১৫০০০০৪৩০) থেকে বাইপাস লাইন করে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ডেসকো’র নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শংকর বিশ্বাসের নেতৃত্বে ডেসকো’র টিম মিটার বক্স ভেঙ্গে দেখেন, গ্রাহকপোল থেকে আসা লোকাল সার্ভিস তার কেটে পৃতক তারের মাধ্যমে বাইপাস সংযোগ ব্যবহার করেন।

উক্ত বাইপাসের মাধ্যমে কাঁচাবাজার হাজী আবুল মার্কেট এবং একটি খাবারের হোটেলে বিদ্যুৎ সরবরাহ করছিল। তাৎক্ষণিক লাইনটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া শ্যামলী ২নং রোডে পাঠানগলিতে মিটারবিহীন লাইন দেখা যায়। তবে স্থাপনা খুঁজে পাওয়া যায়নি। সেখান থেকে ২ কেজি তার জব্দ করা হয়।
এদিকে বিএনপি বাজার মুরগীর মার্কেটে মিটারবিহীন লাইন পাওয়া যায়। সার্ভিস তার কেটে হুকিং এর মাধ্যমে এখানে অবৈধ সংযোগ পাওয়া যায়। কোন নির্দিষ্ট স্থাপনা না পাওয়ায় সতর্কতা নোটিশ দেয়া হয় এবং ১৩ কেজি তার জব্দ করা হয়।

এ বিষয়ে ডেসকো’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মীর নাহিদ আহসান বলেন, ‘আমরা ডেসকো’র পক্ষ থেকে নিয়মিত অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করছি এবং এটা অব্যাহত থাকবে। রাতের আঁধারে কিংবা মধ্যরাতে কিছু অসাধু চক্র অবৈধভাবে হুকিং এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। আমাদের টিম রাতেও নিয়মিত টহলে থাকে। তারপরও চক্রগুলো সুযোগ পেলেই এধরনের কাজ করে থাকে।

আমি এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ করছি এবং কেউ যদি এধরনের কাজ দেখে থাকেন তাহলে আমাদের ডেসকো’র কল সেন্টারে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। তথ্যদানকারীর পরিচয় গোপন করা হবে।

আমরা চাই গ্রাহকদের মানসম্মত এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে ডেসকো অঙ্গীকারবদ্ধ। স্মার্ট গ্রাহকসেবা নিশ্চিত করতে ডেসকো’র পাশাপাশি ডেসকো’র গ্রাহকদেরও এগিয়ে আসতে হবে।’


এই বিভাগের আরো খবর