সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

রাশিয়ায় ৮ বছর পর ফের আলু রফতানি করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৪:৫২ অপরাহ্ন

আট বছর পর আবারো রাশিয়ায় চালু হতে যাচ্ছে বাংলাদেশী আলু রফতানি। এ লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও রাশিয়ার পক্ষে ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া চুক্তিতে স্বাক্ষর করেন।

গতকাল রাজধানীর একটি হোটেলে এ সমঝোতা স্মারক সই হয়। এ সময় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার এবং বিএডিসির সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, দেশের আবহাওয়া ও মাটি আলু উৎপাদনের জন্য খুবই অনুকূল। বর্তমানে বছরে এক কোটি টনের বেশি আলু উৎপাদন হচ্ছে। আমাদের প্রয়োজন বছরে ৮০ লাখ টন, বাকি ২০ লাখ টন রফতানি করার সুযোগ রয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন, ‘রাশিয়ায় দীর্ঘদিন আলু রফতানি বন্ধ ছিল। আমাদের আলু রোগজীবাণুমুক্ত ও নিরাপদ করেছি, এ নিশ্চয়তা পেয়েই রাশিয়া রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এ বছর খুব বেশি না হলেও আগামী বছরে দেড় থেকে দুই লাখ টন আলু রফতানি হবে।’

দেশে ২০২০-২১ অর্থবছরে আলু উৎপাদন হয়েছে ৯৯ লাখ টন। রফতানি হয়েছে ৬৮ হাজার ৭৭৩ টন। ২০২১-২২ অর্থবছরে উৎপাদন হয়েছে ১ কোটি ২ লাখ টন। রফতানি হয়েছে ৭৮ হাজার ৯১০ টন। ২০২২-২৩ সালে উৎপাদন হয়েছে ১ কোটি ১১ লাখ টন, রফতানি হয়েছে (জানুয়ারি পর্যন্ত) ১৩ হাজার টন।

আলুতে ক্ষতিকর ব্রাউনরট রোগের উপস্থিতি শনাক্ত হওয়ায় ২০১৫ সালের ৬ মে থেকে আলু রফতানিতে রাশিয়া সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির নিষেধাজ্ঞার কারণে ২০১৫-১৬ অর্থবছরে রফতানির পরিমাণ ৯১ হাজার টন থেকে ৪০ হাজার টনে নেমে আসে। আলুকে ব্যাকটেরিয়ামুক্ত ও নিরাপদ করতে বাংলাদেশ সরকার পদক্ষেপ গ্রহণ করায় ২০২২ সালের মার্চে রাশিয়া এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

রাশিয়া ২০২১ সালে ১৮ কোটি টন আলু উৎপাদন করে। বিপরীতে ব্যবহারের পরিমাণ ছিল ১২৩ কোটি টন। ঘাটতি মেটানোর জন্য রাশিয়া ওই বছর মিসর থেকে ১০ কোটি ২০ লাখ ডলার, আজারবাইজান থেকে ৩ কোটি ৮৪ লাখ ডলার, বেলারুশ থেকে ২ কোটি ৫২ লাখ ডলার, পাকিস্তান থেকে ১ কোটি ৬৫ লাখ ডলার এবং জর্জিয়া থেকে ১ কোটি ৪৩ লাখ ডলার ও অন্যান্য দেশ থেকে ২ কোটি ১৬ লাখ ডলারসহ সর্বমোট ২১ কোটি ৮০ লাখ ডলারের আলু আমদানি করেছে।

বিএডিসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে রফতানি উপযোগী আলুর ১০টি উন্নত জাত উদ্ভাবন করেছে বিএডিসি। এর মধ্যে বিএডিসি আলু-১ (সানসাইন), সান্তানা, বিএডিসি আলু-৭ (কুইনঅ্যানি), ও বিএডিসি আলু-৮ (লেবেলা) উল্লেখযোগ্য। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে ৮২ হাজার টন আলু রফতানি করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপালে উল্লেখযোগ্য পরিমাণ আলু রফতানি করা হয়।


এই বিভাগের আরো খবর