বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু

রূপগঞ্জে সানী হত্যা মামলা এজাহারনামীয় আসামি গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১:৩০ অপরাহ্ন

সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে অপরাধীদের গ্রেফতার র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যাচ্ছে। বিভিন্ন করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ গত রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রূপগঞ্জে চাঞ্চল্যকর “১০ম শ্রেণির ছাত্র সানী (১৫)” হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. শরিফ মিয়া (২০)-কে গ্রেফতার করে। র‍্যাব-১১-এর একটি টিম। শরিফ মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল (নতুন বাজার) এলাকার মো. ফজর আলীর ছেলে। আসামি মো. শরিফ মিয়া ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে গত ৩ আগস্ট ২০২১ তারিখে বে- আইনী জনতাবদ্ধে ভিকটিম সানীকে পথরোধপূর্বক দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। উক্ত ঘটনায় মো. মিল্লাত হোসেন (৪৩) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৬, তারিখ ৩ নভেম্বর ২০২১। উক্ত হত্যাকাণ্ডের পর হতে শরিফ মিয়া কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‍্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শরিফ মিয়াকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বর্ণিত হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর