বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

র‍্যাবের অভিযানে রূপগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লিখন রাজ, রূপগঞ্জ
বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

গাজীপুরের গাছা থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ এর একটি সফল অভিযানে রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়েছে।

আসামী আব্দুল লতিফ, পিতা- সরোজ আলী, সাং- উত্তর বিস্মিউড়া, থানা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা নং ৪৫(০৭)০৫ অনুযায়ী আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১ এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপিপি) আওতাধীন গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযানটি পরিচালনা করেন র‍্যাব-১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, বিপিএম। তার নেতৃত্বে র‍্যাব সদস্যরা গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, প্রযুক্তি ব্যবহার এবং মানব গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারের সময় আসামি আব্দুল লতিফ তার পরিচয় গোপন রেখে আত্মরক্ষার চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যদের পেশাদারিত্ব ও কৌশলী অভিযানের ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের বিষয় স্বীকার করেছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

র‍্যাব জানায়, আদালতের রায়ের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকলেও অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, অপরাধ করে কেউই আইনের হাত থেকে চিরকাল পালিয়ে থাকতে পারে না।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ প্রসঙ্গে র‍্যাব-১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম বলেন, “অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচারের রায় কার্যকর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।


এই বিভাগের আরো খবর