ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ৫০ কোটি ৭৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
মঙ্গলবার লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩০ লাখ ৯৩ হাজার টাকার।
৩৪ কোটি ৫২ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল হোটেল, লাফার্জ হোলসিম, নাভানা ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্কস এবং এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।