শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

শরণখোলায় অগ্নিকান্ডে শিক্ষকের বসতঘর পুড়ে ছাই

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন

শরণখোলায় চুলার আগুনে এক প্রাইমারী শিক্ষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের আবু সালেহ’র বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আবু সালেহ ওই ইউনিয়নের এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
ক্ষতিগ্রস্ত শিক্ষক আবু সালেহ জানান, বেলা ১১টার দিকে আুগনের সূত্রপাত হয়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। শুষ্ক মৌসম হওয়ায় বাড়ির পুকুর ও আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করা হয়েছিল। কিন্তু তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে তার টিনশেড কাঠের ঘরসহ আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, জমির দলিল, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব ই আলম জানান, খবর পাওয়ার পর সাড়ে ১১টার দিকে ৯ সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে রওনা হন তিনি। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা খারাপ থাকায় সময় মতো পৌছানো সম্ভব হয়নি। তাছাড়া পাইপ বসানোর মতো আশপাশে কোথাও পানি না থাকায় প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে পানির ব্যবস্থা করতে হয়। কিন্তু এরই মধ্যে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর