শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

শাহজাদপুরে একই দিনে গলায় ফাঁস দিয়ে ২ যুবকের আত্মহত্যা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক স্থানে মাদকাসক্ত ২ যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কৈজুরী ও গালা ইউনিয়নে আত্মহত্যার ২টি ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর ভাঙ্গা গ্রামের কৃষক মো. আব্দুস সামাদের ছেলে শ্রমিক আবু দাউদ (১৮) ও গালা ইউনিয়নের গালা পূর্ব পাড়ার কৃষক মো. তোফাজ্জল প্রামানিকের ছেলে ভ্যানচালক আজিম প্রামাণিক (২২)।

উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর ভাঙ্গা গ্রামের মৃত আবু দাউদের পিতা আব্দুস সামাদ জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টায় ছেলের সঙ্গে রাতের খাবার খাওয়া শেষে দাউদ তার শয়ন কক্ষে ঘুমাতে যায়। পরে তিনি যমুনা নদীতে মাছ ধরতে বেরিয়ে পড়েন। সকালে আব্দুস সামাদ বাড়িতে ফিরে ছেলেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পাশের কক্ষ থেকে উঁকি দিয়ে দেখতে পান ঘরের তীরের সাথে গলায় রশি লাগানো দাউদের দেহ ঝুলছে। পরে রুমে প্রবেশ করে বাড়ির সদস্যদের সহযোগিতায় আবু দাউদের ঝুলন্ত দেহ নামানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, পেশায় শ্রমিক আবু দাউদ একজন মাদকসেবী ছিল। নেশার টাকার জন্য পরিবারকে চাপ দিলে তারা অস্বীকৃতি জানালে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।

অপরদিকে গালা ইউনিয়নের গালা পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল প্রাথমিকের মাদকাসক্ত ছেলে আজিম প্রামাণিক (২২) গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধরা পরার পর বিচারের সম্মুখীন হ‌ওয়ার আশঙ্কা ও লজ্জায় আত্মহত্যা করেছে।

জানা যায়, ভ্যানচালক আজিম ৪ বছর পূর্বে বিয়ে করলেও তার কোন সন্তান না হ‌ওয়ায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সে এক মাস পূর্বে বাবাব বাড়ি চলে যায়। অপরদিকে আজিম বাবা মায়ের উপরেও অত্যাচার ও তাদের মারধর করতো।

গত শুক্রবার রাত আনুমানিক ১২টায় আজিম প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী রুবেল শেখ এর স্ত্রীর ঘরে ঢোকার চেষ্টা করলে বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। পরবর্তীতে অভিযুক্ত আজিমের বাড়ির লোকজন উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

মৃত আজিমের মা রঞ্জিদা খাতুন বলেন, আজ দুপুরে স্থানীয় বাজার থেকে ফিরে আজিম নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে তার ফুপু খাবার নিয়ে ডাকাডাকি করলে তার কোন সারা পাওয়া না গেলে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে আজিমের ঝুলন্ত দেহ দেখা যায়। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আজিমের ঝুলন্ত দেহ নামানো হয়।

খবর পেয়ে উভয় আত্মহত্যার ঘটনাস্থলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম ইসলাম, পরিদর্শক অপারেশন আবু সাঈদ ও উপ-পরিদর্শক মুন্তাজ আলীসহ থানা পুলিশের একটি দল পরিদর্শন করেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে বেলা ১১টায় আমরা গোপালপুর ভাঙায় উপস্থিত হ‌ই। কোন অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে আবু দাউদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজিম প্রামাণিকের লাশের সুরতহাল করা হয়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আগামীকাল সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর