শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

শাহজাদপুরে মদের দোকান নিষিদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুনরায় মদের দোকান খোলার প্রতিবাদে ও স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শাহজাদপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত শতাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিল থেকে মদের দোকান ও মদ বিক্রেতা মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়া হয়।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়, পরে থানার অফিসার ইনচার্জ মোঃ সবুজ রানার কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১২ই জুলাই শাহজাদপুরে মানিক সরকারের মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জনসাধারণ। এসময় জনসাধারণ মদের দোকানে ভাঙচুর চালায়। পরদিন বাগদি সম্প্রদায়ের কয়েকজন মদের দোকান খোলার দাবিতে থানার সামনে বিক্ষোভ করে।

ঘটনাটি ছড়িয়ে পরলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৪ই জুলাই সন্ধ্যায় মানিক সরকারের মদের দোকান সিলগালা করে দেয়। মদের দোকান বন্ধের খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে জনসাধারণ।

সম্প্রতি মানিক সরকারের মদের দোকান পুনরায় খোলার খবরে শাহজাদপুর উপজেলা জুড়ে অসন্তোষ শুরু হয়েছে।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, আমি জেলা শহরের থাকায় স্মারকলিপি অফিস থেকে গ্রহণ করা হয়েছে।

মদের দোকান খোলার বিষয়ে কেউ আমার কাছ থেকে অনুমতি নেয়নি। আমি জানতে পেরেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লোকজন এসে তার মদের দোকান খুলে দিয়েছে। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় থানার অফিসার ইনচার্জ মোঃ সবুজ রানা স্মারকলিপি গ্রহনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মদের দোকান বন্ধ করে দেয়ার পর সম্প্রতি জানতে পেরেছি সেটা আবারো খোলা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে। সাথে আলোচনা করে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর