সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

শেষ হচ্ছে জনতা ব্যাংকের এমডি মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সফল অধ্যায়

স্টাফ রিপোর্টার
শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৮:৫২ অপরাহ্ন

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম আজাদের দক্ষতায় ব্যাংকটি ঘুরে দাড়িয়েছে। তিনি ২০১৭ ডিসেম্বরে জনতা ব্যাংকের এমডি পদে যোগদান করেন। তখন জনতা ব্যাংকের অপারেটিং প্রফিট মাইনাস ছিল। ২০১৯ সালে অপারেটিং প্রফিট হয়েছে ৭০০ কোটি টাকা। ২০২২ সালে এসে অপারেটিং প্রফিট হয়েছে ১৪০০ কোটি টাকার বেশি। একইসঙ্গে নিট প্রফিট ২০১৯ সালে ছিল মাত্র ২৪ কোটি টাকা। সেটি ২০২১ সালে হয়েছে ৩০০ কোটি, গত বছরে যা আরও বেড়ে হয়েছে ৩১০ কোটি টাকা।

একইসঙ্গে আমদানি, রপ্তানি এবং আমানত ও ঋণের পরিমাণ ২০১৯ এর তুলনায় ২০২২ সালে ব্যাপক বেড়েছে। ২০১৯ সালে মোট আমানতের পরিমাণ ছিল ৬৯১৪০ কোটি টাকা, ২০২২ সাল শেষে জনতা ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১,০১,৪৬৬ কোটি টাকা। এছাড়া ২০১৯ সালে ঋণের পরিমাণ ছিল ৫৪ হাজার কোটি টাকা, ২০২২ সাল শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার কোটি টাকা। ইপিএস (আর্নিং পার শেয়ার) ছিল ২০১৯ সালে ১ দশমিক ৬ টাকা, ২০২২ সালে এসে হয়েছে ১৩ দশমিক ৪১ টাকা।

অপর দিকে চলতি সময়ে ডলারের সংকটের মধ্যেও জনতা ব্যাংকের আমদানি ও রপ্তানির পরিমাণ তুলনামূলক ভালো। চলতি অর্থবছরে (জুলাই থেকে মার্চ) এলসির মাধ্যমে মোট ৫ বিলিয়ন ডলার পণ্যের আমদানি হয়েছে। এর মধ্যে সরকারি আমদানি প্রায় ৪ বিলিয়ন, বাকিটা বেসরকারি আমদানি ছিল।

এছাড়া তার দায়িত্ব পালনকালে কোন ধরণের বিদেশি এলসি পেমেন্টে ব্যর্থ হয়নি। যদিও অন্যান্য সরকারি ব্যাংকের ে ক্ষত্রে এলসি পেমেন্টে ব্যর্থ হওয়ার অনেক ঘটনা ঘটেছে। জনতা ব্যাংকের রপ্তানির পরিমাণ অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি, এই অর্থবছরে প্রায় দুই বিলিয়নের বেশি রপ্তানি হয়েছে।

অপর দিকে ২০১৯ এর আগে জনতা ব্যাংক অন্য রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর তুলনায় অনেক পিছিয়ে ছিল। জনতা ব্যাংক খেলাপি ঋণের দিক থেকে ১ নম্বরে ছিল। একপর্যায়ে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% ছিল। সেখান থেকে ব্যাংকটি উঠে এসেছে। বর্তমানে খেলাপি ঋণ ১৭% । গত ২০২২ এর সেপ্টেম্বরে জনতার খেলাপি ঋণ ছিল ২০ হাজার কোটি টাকা, এখন সেটা ১৪,৩০০ কোটি টাকা দাঁড়িয়েছে। ইতোমধ্যে আরও কিছু ঋণ আদায় প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী ২০২৩ এর জুনের মধ্যে প্রায় ১ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায় হবে যা পাইপলাইনে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রজাতন্ত্রের সাধারণ কর্মচারীদের থেকে মুক্তিযোদ্ধাদের অতিরিক্ত এক বছর চাকরি করার সুবিধা পাবার কথা । কিন্তু সরকারের এ সিদ্ধান্ত প্রশাসনের সকল স্তরে হয়তো মানা হচ্ছে না। বিশেষ করে সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের ক্ষেত্রে দায়িত্বশীল মুক্তিযোদ্ধারা সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের এমডি পর্যায়ে এ সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন করবে সে সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করছে না। এ কারনে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধ মো. আব্দুস সালাম আজাদ এ সুযোগ থেকে বঞ্চিত হলেন। দেশের অভিজ্ঞ এ ব্যাংকার চলতি মাসের চলতি মাসের ২৭ তারিখ অবসরে যাবেন। আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি।


এই বিভাগের আরো খবর