শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

শ্যামনগরে টিকা নিতে এসে প্রতিবন্ধির মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১২:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে টিকা নিতে এসে দোতলার রেলিং থেকে পড়ে আঞ্জুয়ারা খাতুন ওরফে আঞ্জু (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনে (মাধ্যমিক বিদ্যালয়) এ ঘটনা ঘটে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক লক্ষী রানী মন্ডল জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে ৫ তলা বিশিষ্ঠ হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের ২য় তলা দ্বিতীয় তলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের জনসাধারনের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও গণটিকা কার্যক্রম শুরু করা হয়। বেলা ১১টা ৪০ মিনিটে হরিনগর গ্রামের চায়না খাতুন তার বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে আঞ্জুয়ারাকে রেলিং এর পাশে বেঞ্চে বসিয়ে রাখেন। কোন কিছু বুঝে ওঠার আগেই আঞ্জুয়ারা রেলিং টপকে নীচে পড়ে যায়।

উপজেলার হরিনগর গ্রামের চায়না খাতুন জানান, টিকা নিতে এসে তার মেয়ে বেঞ্চ থেকে উঠে রেলিং এর উপর ওঠার চেষ্টা করার একপর্যায়ে নীচে পড়ে মারা যায়। হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, আঞ্জুয়ারা দোতলা থেকে পড়ে যাওয়ার সময় তিনি অফিসে ছিলেন। খবর পেয়ে ছুটে আসের হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক তারক চন্দ্র বিশ্বাস। আঞ্জুয়ারাকে মারাত্মক জখম অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক তারক চন্দ্র বিশ্বাস জানান, চায়না খাতুন তার প্রতিবন্দি মেয়েকে নিয়ন্ত্রণে না রাখতে পারায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, খবর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর