মোঃ আনোয়ারুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
গাছে গাছে সবুজ ভূমি বাঁচবে আমরি মাতৃভূমি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী প্রতিবন্ধিদের মধ্যে বিনামূল্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। কৈখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে মানবসেবা সোসাইটি ও আইডিয়ল হিউম্যানিটি ফাউন্ডেশন এর সহযোগিতায় গত রোববার বিকাল ৫টায় গোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আকতার সরদার।
প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জি এম নাজমুল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মাকছুদুর রহমান মুকুল, নুরনগর শিশু সাহিত্য গবেষনা পরিষদের উপদেষ্টা মোঃ মুনির আহমেদ, সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইস্রাফিল, সহ-সভাপতি সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম, কৈখালী ইউপি সদস্য অসীম কুমার মন্ডল, মানবসেবা সোসাইটি এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল-মামুনসহ অনেকে।