শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

শ্রীপুরের ৩২ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক!  

আতানূর রহমান সোহেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ২:১৪ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলায়  সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬৬টি। প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণি অনুমোদিক পদ সংখ্যা ১৬৬  টি। কর্মরত রয়েছেন ১৩৪ এবং শূন্য পদ ৩২ টি। সহকারী শিক্ষকের অনুমোদিক পদ সংখ্যা ১ হাজার ১শ ৬৩টি । শূন্য পদ রয়েছে ৯৯ টি। শ্রীপুরে ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন স্কুলগুলোতে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা।

উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিস জানায়,৩২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে কেউ মারা গেছেন, আবার অনেকেই অবসরে চলে গেছেন। যে কারণে এ পদগুলো শূন্য দীর্ঘদিন ধরে। প্রধান শিক্ষকের এসব শূন্য পদ আর পূরণ করা হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। ফলে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি চলে যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে। পরে নিয়োগ বিধিমালা, সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতাসহ নানা কারণে পদোন্নতি বন্ধ হয়ে যায়।

বর্তমানে পিএসসির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরাসরি প্রধান শিক্ষক পদে সরকার নিয়োগ দেবে। পর্যায়ক্রমে দেশের অন্য জেলার মতো গাজীপুরের শ্রীপুর উপজেলার ৩২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন। সেই সহকারী শিক্ষকেরা প্রশাসনিক কাজ করতে গিয়ে ক্লাসে নিয়মিত অংশ নিতে পারেন না। এতে বাকি শিক্ষকদের ওপর চাপ পড়ছে।

শ্রীপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ  বলেন, গ্রেডেশন থেকে পদোন্নতির তালিকা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস থেকে পাঠিয়ে দিয়েছে। কাজ চলমান রয়েছে আমার জানামতে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন বলেন, উপজেলার ৩২টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জেলা শিক্ষা অফিস কে অবগত করা হয়েছে।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূইয়া বলেন, গাজীপুরের ১৬১টি বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষক নেই। এর মধ্যে শ্রীপুর উপজেলার ৩২টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি আগামী দুই মাসের মধ্যে সবগুলো বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর