শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

শ্রীপুরে উপজেলা নির্বাচনে ডামাঢোল বেঁজে উঠেছে

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
রবিবার, ৫ মে, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠাতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। প্রার্থীরা দিন-রাত এক করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ব্যানার ফেস্টুনের পাশাপাশি চলছে মাইকিংও।

গত বৃহস্পতিবার (২রা মে) দুপুর ১২টা থেকে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবদুল জলিল দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা, পথ সভা ও জনসংযোগ করছেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে আগামী দিনে দৃশ্যমান শিক্ষানগরী থেকে স্মার্ট উপজেলা গড়তে আবারও আনারস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আবদুল জলিল।

তিনি জানান, আনারস শ্রীপুরের জনগণের প্রতীক। তাদের আশার প্রতীক, স্বপ্নের প্রতীক। তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে। এ চেয়ারম্যান পদপ্রার্থী আরও জানান, আনারস জিতলে, জিতে যাবে শ্রীপুরের প্রতিটি মানুষ। আমার শ্রীপুরবাসীকে আমি তাদের নাগরিক অধিকার বুঝিয়ে দিতে চাই। উপজেলাজুড়ে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর তা আরও ভিন্নমাত্রা যোগ করেছে। প্রতীকে খুশি জলিলের কর্মী সমর্থকেরাও। তারা বলছে, খুবই সুন্দর প্রতীক পেয়েছি। প্রতীক পাওয়ার পর থেকে ভোটের দিন গণনা শুরু হলো।

এই আনারস এখন থেকে আমাদের শ্রীপুরের উন্নয়নের প্রতীক।আব্দুল জলিল সাংবাদিকদের বলেন,আমি আওয়ামী লীগের একজন কর্মী।দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করছি।এর আগেও তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছি।শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের প্রত্যাশা পূরণে এবারও নির্বাচন করছি।আমি নির্বাচিত হলে শ্রীপুরকে সন্ত্রাশ,চাঁদাবাজ মুক্ত করবো।জনগণের কল্যাণে কাজ করতে চাই। এ নির্বাচনে শ্রীপুর উপজেলাবাসী তথা ভোটারেরা বরাবরের মতো তাকেই নির্বাচিত করবে বলে তিনি অশাবাদী।

অপরদিকে প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন গাজীপুর- ৩ আসেন সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট জামিল হাসান দুর্জয়। তিনি কর্মী-সমর্থকদের সাথে নিয়ে দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। সেই সঙ্গে পথসভা অনুষ্ঠিত হয়। এদিকে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কলস প্রতীকে নির্বাচন করছেন শ্রীপুর উপজেলা যুব মহিলালীগের সভাপতি হালিমা খাতুন মৌসুমি সরকার। উৎবমুখর পরিবেশে কলস প্রতীক পেয়েই কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হালিমা খাতুন মৌসুমি সরকার।

শুক্রবার সকাল থেকে কাঙ্ক্ষিত কলস প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন মৌসুমি সরকার। তিনি শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।মৌসুমি সরকার বলেন, আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সার্বক্ষনিক শ্রীপুরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখব এবং তাদের সুখ-দু:খে পাশে থাকবো। আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। স্মার্ট শ্রীপুর গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, তফশিল অনুযায়ী আগামী ২১ মে শ্রীপুর উপজেলায় ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর