গাজীপুরের শ্রীপুরে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি,শরবত বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার এমসি বাজার এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে বোতলজাত বিশুদ্ধ পানি, শরবত ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু,গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,গাজীপুর জেলা বিএনপির সহ- কৃষি বিষয়ক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল,মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাস্টার,শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শরাবত হোসেন,গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সরকার, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ফজলুল হক রোমান,তেলিহাটি ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা সাঈদ মিলিটারি,মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আজাদ,মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল ফায়েজ,মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বরমী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লা,শ্রীপুর উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, তেলিহাটি ইউনিয়ন যুদল নেতা শফিকুল ইসলাম মাতি, ৫ নং ওয়ার্ড গাজীপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মিথেন,সৈয়দ করিম,এডভোকেট সোহেল, মাসুদ রানা,রাকিবুল হাসান শেখ সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় যাতায়াতকারী সকল বাস, ট্রাক, রিকশা, ভ্যান, অটোরিকশার চালক ও খেটে খাওয়া প্রায় ৫শ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি,শরবত ও লিফলেট বিতরণ করেন।