শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ,সড়ক অবরোধ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধি ও ঈদের শতভাগ বোনাস প্রদানের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানা শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরি হয়।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টায় উপজেলার জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ আন্দোলন করেন।এ সময় আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পাশের একটি রেস্টুরেন্টে ভাঙচুর চালায়।এতে রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিতে চাইলে পুলিশ-শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে উত্তেজিত শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে উত্তেজিত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিক হাসিনা আক্তার জানান, তারা দীর্ঘ দিন যাবত জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলে চাকুরি করে আসছেন। কিন্তু কারখানার কর্তৃপক্ষকে র্দীঘদিন যাবৎ বলার পরও কর্তৃপক্ষ সরকার নির্ধারিত নতুন কাঠামোতে বেতন দিচ্ছে না।

এছাড়াও সঠিক সময়ে বেতন পরিশোধ করা হয় না, নির্ধারিত ঈদ বোনাসের চাইতে কম বোনাস দেওয়া হয়। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও তারা এসব বিষয়ে কোন সিদ্ধান্ত জানাতে পারেননি। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে জানতে কারখানার গেইটে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, শিল্প পুলিশের পাশাপাশি মাওনা হাইওয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করতে কাজ করছে।এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।


এই বিভাগের আরো খবর