শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

শ্রীলঙ্কান এক নাগরিক অবৈধ মদের কারবারি

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:০৭ অপরাহ্ন

রাজধানীর গুলশানের ৫৯ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার দ্বিতীয় তলার ২০৩ নম্বর ফ্ল‍্যাট থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল‍্যাটের মালিক একজন শ্রীলঙ্কান নাগরিক। উদ্ধারকৃত মাদকের দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা। কিন্তু বাসা থেকে মদ উদ্ধার করা হলেও এজাহারে বলা হয়েছে ছাদের কথা। অথচ এজাহারে যাকে সাক্ষী করা হয়েছে তিনিও স্বীকার করেছেন ২০৩ নম্বর ফ্যাট থেকে মদ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত ২৬ নভেম্বর।

খোঁজ নিয়ে জানা গেছে, গুলশানের ৫৯ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার ২০৩ নম্বর ফ্যাটটি একজন শ্রীলঙ্কান নাগরিকের ভাড়া নেওয়া। তার নাম দিশান করুনা রত্নে। তিনি বেস্ট সেলার নামে একটি ডেনিশ প্রতিষ্ঠানের বাংলাদেশ ও পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। চাকরির আড়ালে তিনি অবৈধ মদের ব্যবসাও করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার উপ-পরিদর্শক আরিফুজ্জামান সঙ্গীয় অফিসারদের নিয়ে ওই বাসায় অভিযান চালান। এসময় ২৩ বোতল বিদেশী মদ ও সাত ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরবর্তীতে তিনি গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৯। মামলায় তিনি ঘটনাস্থল পরিবর্তন করে বাসার ছাদ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের কথা উল্লেখ করেন। মামলার আসামিও করা হয় অজ্ঞাতনামা ব্যক্তিকে। ওই মামলার এজাহারে একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জনকে স্বাক্ষী করা হয়।

মামলার এজাহারে উল্লেখিত একজন সাক্ষী শ্রীলঙ্কান নাগরিকের বাবুর্চি হিসেবে কাজ করেন। তার নাম সঙ্গীত কামাখ। তিনি জানান, পুলিশ তার বসের বাসায় অভিযান চালিয়েছিল। তার বস বিদেশী অতিথিদের জন্য মদ এনেছিলেন। তাদের অফিসে প্রায়ই বিদেশী ক্রেতারা আসেন। তাদেরকে মদের যোগান দেন তার বস। পুলিশ অভিযান চালিয়ে মদগুলো নিয়ে যায়। তাদের অফিসের লোকজন পুলিশের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করে।

তবে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে নেতৃত্ব দেওয়া গুলশান থানার এসআই আরিফুজ্জামান বলেন, সাক্ষী কেন বাসার কথা বললো তা তার জানা নেই। বাসার ছাদ থেকে মদ উদ্ধার করা হয়েছে। মদগুলো কে রেখেছে তা শনাক্ত করতে না পারার কারণে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার ও দুরের কোনও জায়গা থেকে উদ্ধারজনিত ফাঁক-ফোঁকর রয়েছে। কারো হেফাজত বা শরীরের কোনও স্থান বা ব্যক্তির নিয়ন্ত্রনাধীন জায়গা থেকে মাদক উদ্ধার করা হলে ওই ব্যক্তি আইনতভাবে দন্ডনীয় হবেন। কিন্তু দুরবর্তী স্থান বা অন্য কোথাও থেকে কোনো ব্যক্তির মালিকানাধীন মাদক উদ্ধার করা হলে আদালত থেকে তিনি ‘নিজের নয়’ বলে আইনী সুবিধা নিতে পারবেন। একারণে অনেক সময় অবৈধ অর্থের বিনিময়ে এজাহারে ঘটনাস্থল ভিন্ন দেখানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশানের শ্রীলঙ্কান ওই নাগরিকের বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হলেও পরে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তাকে মামলার আসামি করা হয়নি। এমনকি মামলা থেকে তাকে বাঁচাতে ঘটনাস্থলও ভিন্ন দেখানো হয়েছে। বিদেশী নাগরিক হওয়ার সুযোগে তিনি শুল্কমূক্ত মদ ক্রয়ের সুবিধা নেন। সেই মদ বিদেশী নাগরিকদের কাছে বিক্রি করেন। অবৈধভাবে এই মাদক কেনাবেচা করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দন্ডনীয় অপরাধ।

আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক শাকির হাসান সৌরভ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। অবৈধ মদগুলোর মালিক কে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বাসার ছাদ না বাসার ভেতর থেকে উদ্ধার হয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। তবে সাক্ষীরা তার কাছে বাসার ছাদ থেকে উদ্ধারের কথা বলেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে অবৈধ মাদক কারবারের অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার শ্রীলঙ্কান নাগরিক দিশান করুণারত্নের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।


এই বিভাগের আরো খবর