শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

সবাইকে নিয়ে সাতক্ষীরাকে মডেল জেলা গড়ার ঘোষণা — প্রেসক্লাবের ইফতারে এমপি খালেক

সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

সবাই মিলে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে । সাংবাদিক,প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলেমিশে কাজ করতে পারলে অবশ্যই সাতক্ষীরা জেলা হবে একটি মডেল জেলা।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ২ আসনের (সদর-দেবহাটা) এমপি মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন প্রতিষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি জি, এম মনিরুল ইসলাম মিনি। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজ আখতার, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, প্রশাসন ও সাংবাদিকের কাজের ধরন অনেকটাই এক রকমের। এজন্য মিলে মিশে কাজ করতে হবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকল সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান। একই সাথে সাতক্ষীরা প্রেসক্লাবকে আরো গতিশীল ও উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় ইফতার মাহফিলে
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু,
সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য -সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা: জিললুর রহমান, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদার, আবু নাসের মোঃ আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দপ্তর সম্পাদক মোঃ আল ইমরানসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।


এই বিভাগের আরো খবর