শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গনসংযোগ করছেন রুহুল আমীন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
সোমবার, ১২ জুন, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন

আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে গনসংযোগের করছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমীন।

গতকাল রবিবার (১২ জুন) সন্ধায় উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাটবাজারে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরার মধ্য দিয়ে গনসংযোগ এর সূচনা করেন তিনি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য থাকার ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ৫,শত টির উপরে মডেল মসজিদ করে দিয়েছেন। আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

গনসংযোগ পরবর্তী তিনি ভারত থেকে চিকিৎসা নিয়ে আসা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লাল মিয়ার শারীরিক অবস্থার খবর নিতে তার বাসায় যান।

গনসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউ’পি চেয়ারম্যান মো. লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান,লাইবুল ইসলাম লেবু, শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান লিটন,সদস্য নুরুল আমিন, রাজু মিয়া,গজঘণ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল,যুবলীগের রংপুর জেলার সদস্য আতাউর রহমান, কামরুজ্জামান লিটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইখলাস উদ্দিন লিখন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জমিদার রহমানসহ গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ।

এসময় সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের দাবী জন্মসূত্রে স্থানীয়, ত্যাগী যে কাউকে নৌকা মার্কার প্রতীক দিয়ে প্রার্থী হিসেবে দেখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে দাবি তুলেন।


এই বিভাগের আরো খবর