রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

সরকার ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৭:১৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকার প্রায় ৮০ হাজার মেট্রিক টন সার ও ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। ৩০ নভেম্বর বুধবার অর্থমন্ত্রী এ এইচ এম মুস্তফা কামালের সভাপতিত্বে চলতি বছরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি)’র ৩৬তম সভায় এ অনুমোদন দেয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আজকের সভায় মোট ছয়টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে নবম লটে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৩৫৮ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের প্রায় ৫০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয় করবে।প্রতি টন সারের মূল্য পড়বে ৬৭৯ দশমিক ৬৫ মার্কিন ডলার। আগে এর মূল্য ছিল ৭৭৮ দশমিক ১৫ মার্কিন ডলার।

সাঈদ বলেন, এছাড়াও বিএডিসি দশম লটের আওতায় ওসিপি, এসএ, মরক্কোর কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ১৫০ দশমিক ৬৭ কোটি টাকা মূল্যে প্রায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ক্রয় করবে। এতে প্রতি টন সারের দাম পড়বে ৪৭৪ মার্কিন ডলার। আগে এই মূল্য ছিল ৬৭৮ দশমিক ২৫ মার্কিন ডলার।তিনি বলেন, রাষ্ট্র পরিচালিত বাণিজ্য মন্ত্রণালয়াধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মোট ২৯৮ দশমিক ৯৩ কোটি টাকা মূল্যে প্রায় ২ দশমিক ২০ কোটি লিটার সয়াবিন তেল ক্রয় করবে।এতে প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য পড়বে ১৫৬ দশমিক ৯৮ মার্কিন ডলার। আগে এর মূল্য ছিল ১৬২ দশমিক ৯৪ মার্কিন ডলার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, সিসিজিপি সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা ওয়াসার তিনটি প্রস্তাবও অনুমোদন করা হয়।তিনি বলেন, প্রায় ৪২০ দশমিক ৬ কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট (ডিএসআইপি)’-এর আওতাধীন প্যাকেজ নম্বর ডব্লিউডি-২-এর কাজ যৌথভাবে সিসিইসিসি, চায়না, সাফবোন, চায়না ও এসএমইডিআই, চায়নাকে দেয়া হয়েছে।সিসিজিপি সভায় জিপসিম স্ট্রাকচারাল ইন্ডিয়া প্রাইভেট লি., ভারত, ইএমআইটি গ্রুপ এরকোল মারেলি টেকনোলোজিসি, ইতালি ও খিলাড়ি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লি. ভারত ডিএসআইপি প্রকল্পের আওতায় প্রায় ২২৯ দশমিক ৭২ কোটি টাকার নম্বর ডব্লিউডি-৩ প্রকল্প বাস্তবায়ন করবে।তিনি আরো জানান, ডিওএইডব্লিউএ ইঞ্জিনিয়ারিং কো. লি. কোরিয়া ডিএসআইপি প্রকল্পের পরামর্শক হিসেবে প্রায় ৭০ দশমিক ৭৭ কোটি টাকার কাজ করবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর