বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন
কাপাসিয়ায় সাংবাদিকের উপর হামলায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাব।

শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে কাপাসিয়া উপজেলা প্রেসক্লাব ও কাপাসিয়া প্রেস কমিউনিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে শেষ হয়।

প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব রবি দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল হক লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ক্লাবের সংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল ফকির, দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা নিটন, সাংবাদিক নেতা মুছা খান, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক কামাল হোসেন, সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, শাকিল হাসান, মজিবুর রহমান মিলন, আব্দুল কাইয়ুম, সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, খোরশেদ আলম, মাসুদ পারভেজ, নজরুল ইসলাম, আকরাম হোসেন রিপন, গোলাম সারোয়ার, সমির বনিক, এস এম লবিব, মাসুদ শেখ, জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম, উত্তম কুমার দাস, নিয়ামল হাসান, সাইদুল ইসলাম রনি, মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকদের উপরে হামলা হয় কিন্তু বিচার হয় না। যে কারনে মাদক ও চোরাকারবারিরা মাদকব্যবসায়ীরা সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে। তারা অবিলম্বে হামলাকারী ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ ধরনের উর্দ্ধত্য দেখাতে পারে। স্বার্থন্বেষীরা সুযোগ পাচ্ছে সুযোগ নিচ্ছে। এই মুহুর্তে গাজীপুরে সাংবাদিকদের ঐক্য জরুরী, যারা ব্যক্তি স্বার্থে সাংবাদিকদের মধ্যে ঐক্য নষ্ট করছেন তারা নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হোন।

জানাযায়, গাজীপুরের সদর উপজেলা নির্বাহী অফিসার একটি বিরোধপূর্ণ মাছের প্রজেক্ট ও বাঁধ পরিদর্শনে সাংবাদিকদের নিয়ে যাওয়ার পর বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালান।

এসময় একাত্তর টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, আর টিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক ও মানবকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভুঁইয়া ও নুরুসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

পাঁচ সাংবাদিকের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।


এই বিভাগের আরো খবর