বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে জাসাসের ভুমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আজ রোববার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান এর সমাধিতে পুষ্প স্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন আমাদের দেশে যতবার আধিপত্যবাদী আগ্রাসী শক্তি আবির্ভূত হওয়ার চেষ্টা করেছে ততবারই এ দেশের কবি,সাংবাদিক শিল্পীরা তাদের লেখনি,গান,কবিতা,সাহিত্য, উপন্যাস, নাটকে আধিপাত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তিনি বলেন শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান এর আদর্শে উজ্জীবীত হয়ে জাসাস কে আধিপত্যবাদী সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে।
জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক, বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চিত্র নায়ক হেলাল খান, বি এন পির সাংস্কৃতিক সম্পাদক মেগাস্টার খ্যাত চিত্র নায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন,যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক রাফিজা আলম লাকী,জাসাসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এম এ মালেক সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব লোকমান হোসেন মৃধা, গাজীপুর মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম সাদ্দাম, পটুয়াখালী জেলা জাসাসের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক, কবি কাইয়ুম উদ্দীন জুয়েল, সাবেক সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক গাজী রেজাউল করিম বাবুল এবং ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী জেলা জাসাসের নেতৃবৃন্দ।
বি এন পির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এবং জাসাসের নেতা কর্মীদের অংশ গ্রহণে এক বর্ন্যাঢ্য রেলী অনুষ্ঠিত হয়েছে।