মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাফুল্লী নবজাগরন তরুর সংঘ উদ্যোগে আয়োজিত দড়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলাহী বক্স স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর সেমী ফাইনাল ২য় পর্বের খেলা সাফুল্লী খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় অবসর প্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা হাজী মোঃ শহিদুল হক এর সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর বক্স সবুজ এর উদ্ধোনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার বাদশা।
বিশেষ অতিথি ছিলেন দড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন এলাহী বক্স,এডঃ রাইসুল ইসলাম
রাসেল,উপজেলা জাতীয় পার্টির সভাপতি নবীনুর বক্স গোলাম,দড়গ্রাম ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি এ আর আসলাম হোসেন,পল্লী প্রাণী চিকিৎসক মোঃ রুকনুজ্জামান প্রমূখ।
খেলায় আশুলিয়া ফুটবল একাডেমি০৪গোলে গাজবাড়ি আলোরদিশারী ফুটবল ক্লাব কে পরাজিত করে।