শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১:১২ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি :‘থাকবো ভালো, রাখব ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, সম্মাননা ও চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে ১৮ ডিসেম্বর রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভা, সম্মাননা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদর ভূমি কর্মকর্তা) আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য অ্যাড. শাহানাজ পারভীন মিলি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংক সাতক্ষীরা শাখার দ্বিতীয় কর্মকর্তা আবদুর রহিম, ট্রাভেল এজেন্সি আল নুর ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আবু বকর সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে ২০২০ সালে নির্বাচিত পিইসি ক্যাটাগরীতে তিন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানকে ১৪ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকার চেক প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী একজন পুরুষ ও একজন নারী কর্মীকে এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে শহরের নিউমার্কেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর