বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

সাতক্ষীরায় চিকিৎসক ও নৈশপ্রহরীর পৃথক ঝুলন্ত মরদেহ উদ্ধার

খন্দকার আনিসুর রহমান,সাতক্ষীরা 
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

সাতক্ষীরা জেলা শহরের পৃথক দুই এলাকার দুই বাড়ি থেকে এক চিকিৎসক ও এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের আত্মীয়-স্বজন থানায় জানালে পুলিশ এসে এসব মরদেহ উদ্ধার করে।

বুধবার (১৮ মার্চ) ভোরে শহরের কাটিয়া এলাকা থেকে চিকিৎসক সজীব দত্ত ও রসুলপুর এলাকা থেকে নৈশপ্রহরী আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে পুলিশ।  এর মধ্যে কাটিয়াস্থ সাতক্ষীরা সদর মন্দির সংলগ্ন বাসভবন থেকে চিকিৎসক সজীব দত্তের মরদেহ উদ্ধার করা হয়। ২৭ বছর বয়সী সজীব ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ  করেছিলেন।

নিহতের প্রতিবেশীরা বলেন, সম্প্রতি সজীব লন্ডনে এফসিপিএস করতে গিয়েছিলেন এবং সেখান থেকেই কিছুদিন আগে বাড়িতে ফেরেন। সজীবের বাবা তপন কুমার দত্ত বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকেই সজীব তার ঘরে ঘুমাতে যায়। বুধবার সকালে তার মা কাঞ্চন দত্ত পূজা করার জন্য ওই ঘরের দরজায় ধাক্কা দিলে কোনো সাড়া পাননি। পরে পেয়ে দরজার ফাঁক দিয়ে ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

অন্যদিকে, শহরের কদমতলা বাজার সংলগ্ন রসুলপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে নৈশপ্রহরী আব্দুর রাজ্জাকের (৪৮) ঝুলন্ত মরদেহ। আব্দুর রাজ্জাক কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের শামসুদ্দীন সরদারের ছেলে। তিনি রসুলপুর গ্রামের বাসিন্দা ও জেলা শহরের বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান ‘ফাল্গুনী বস্ত্রালয়’ এর মালিক আশরাফুজ্জামানের বাড়িতে নৈশপ্রহরী ও কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এবং সেখানেই তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তিনি বিশ্বস্ততার সাথে দীর্ঘ দিন কাজ করে আসছেন।

স্থানীয় প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, ভোররাতে আব্দুর রাজ্জাক সেহেরী খেয়েছেন। পারিবারিক কোনো জটিলতার কারণে এই অপমৃত্যুর ঘটনা ঘটেতে পারে।

ব্যবসায়ী আশরাফুজ্জামান জানান, রাজ্জাক প্রায় ২৫ বছর ধরে তাদের বাড়িতে কাজ করতেন। সকালে বাড়ির গেটের পাশে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনাটি জানার পরপরই থানায় খবর দেওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, বুধবার (১৮ মার্চ) দুপুরে মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত ও অধিকতর তদন্ত শেষে এ মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দুটি ঘটনাই পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। রসুলপুরের ঘটনায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর