শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সাবেকদের পর পাকিস্তানের বর্তমানদেরও হার, ৬ ম্যাচ পর জিতল উইন্ডিজ

অনলাইন ডেস্ক :
রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়াি ডেস্ক : এই ম্যাচটা যেন জেসন হোল্ডারের জন্যই লেখা হয়েছিল। বল হাতে ইনিংসের শুরু থেকে উইকেট শিকার করে পাকিস্তানকে চাপে ফেলেন। পরে ব্যাট হাতে এসে শেষ বলে চার মেরে দলকে জেতালেন। ওয়েস্ট ইন্ডিজ ৬ ম্যাচ পর জয়ের মুখ দেখল তাতে। এই নাটকীয় ম্যাচে ২ উইকেটে জিতে সিরিজেও সমতা আনল।

শেষ বলে ৩ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। বল করেছিলেন শাহীন শাহ আফ্রিদি। অফস্টাম্পের বাইরের বলে না গিয়ে পায়ের দিকে বল করলেন আফ্রিদি। কিন্তু হোল্ডার সেটা ব্যাটে লাগিয়ে পাঠিয়ে দিলেন ফাইন লেগের পাশ দিয়ে বাউন্ডারিতে। এরপরই উল্লাসে ফেটে পড়েন তিনি।

এর আগে হোল্ডার বল হাতে ছিলেন দুর্দান্ত। ইনিংসের শুরুতেই সাইম আয়ুবকে কাটিয়ে দেন। চতুর্থ ওভারে ফিরিয়ে দেন সাহিবজাদা ফারহানকে। এরপর দারুণ ক্যাচ নিয়ে বিদায় দেন মোহাম্মদ হারিসকে। পাকিস্তানের স্কোর তখন মাত্র ২১।Jason Holder’s last-ball heroics took West Indies over the line, West Indies vs Pakistan, 2nd T20I, Lauderhill, August 2, 2025

তবে এরপর আগা সালমান ও হাসান নওয়াজের ব্যাটে ম্যাচে ফিরেছিল পাকিস্তান। তাদের ৬০ রানের জুটি নিয়ে এসেছিল লড়াই। হাসান নওয়াজ রোমারিও শেফার্ডকে এক ওভারে তিনটি ছক্কা মারেন। কিন্তু হোল্ডার আবার থামিয়ে দেন পাকিস্তানকে। তার বলে ফিরতি ক্যাচ তুলে দেন হাসান। পরে মোহাম্মদ নওয়াজকেও ফেরান। তার ফিগার ছিল ৪ উইকেট ১৯ রানে।

পাকিস্তানের ইনিংস থামে ১৩৩ রানে ৯ উইকেটে। লক্ষ্যটা ছোট হলেও সহজ ছিল না। পাকিস্তানের স্পিনাররা একপর্যায়ে ম্যাচ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে গিয়েছিল। মোহাম্মদ নওয়াজ ইনিংসের প্রথম দিকেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। আয়ুব ও সুফিয়ান মুকিমও ভালো বোলিং করেন। তারা ১২ ওভারে মাত্র ৫৩ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট।

শাই হোপ করেন ৩০ বলে ২১ রান। গুডাকেশ মোটি ও শেফার্ড কিছু আশা দেখিয়েছিলেন। কিন্তু শেষ দিকে আবারও সব আলো কাড়েন হোল্ডার। শেষ দুই ওভারে বেশ কিছু সময় তাকে দেখা গেল নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকতে। চাপ বাড়ছিল। কিন্তু শেষ বলে সুযোগটা পেয়ে হোল্ডার সেই চাপ থেকেই বের করে আনলেন দলকে।

তাতে পাকিস্তানের দুর্দশাটা বাড়ল বৈকি! একই দিনে ইংল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ফাইনালে পাক সাবেক ক্রিকেটাররা হেরেছেন দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের কাছে। এরপর বর্তমান দলটাও হারের মুখ দেখল কিছুক্ষণ পরই।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর