শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সালথায় প্রচণ্ড খরতাপে পাটের ক্ষতির আশঙ্কা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন

প্রচন্ড দাবদাহে সোনালী আঁশ পাট ও ধান টিকিয়ে রাখতে অনবরত জমিতে সেচ দিচ্ছে কৃষকেরা। প্রখর তাপে সেচের পরে দুদিনেই শুকিয়ে যাচ্ছে ক্ষেত। তীব্র রোদ আর অসহনীয় গরমে হাঁশফাঁস করছে মানুষ। তাপমাত্রা বেশি হওয়ায় পাটের গাছ বাড়ছে না তেমন। অপরদিকে যেসব ধানে ফুল আছে, এই রোদে সেসব ধানে চিটা হয়ে যাবে। তাই দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।

ফরিদপুরের সালথায় প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে সোনালী আঁশ পাটসহ জমির বিভিন্ন ফসল শুকিয়ে যাচ্ছে। কোথাও কোথাও পানির অভাবে কৃষক ক্ষেতে সেচ দিতে পারছে না। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তা আর দুর্ভোগে কৃষকরা। শুধু পাট আবাদ নয়, বিভিন্ন জাতের সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পাট ও পেঁয়াজের জন্য বিখ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। চলতি মৌসুমে সালথায় এ পর্যন্ত ১২ হাজার ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিলো ১২ হাজার ৩৫০ হেক্টর। বেশ কয়েক দিন ধরে প্রচণ্ড দাবদাহ ও রোদে জমির ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

উপজেলার গট্টি ইউনিয়নের পাটচাষি ইব্রাহিম মোল্যা ও দবির মোল্যা জানান, প্রচন্ড গরমে জমিতে সেচ দেওয়ার পরেও ফসলের ক্ষেত শুকিয়ে যাচ্ছে। মাটিতে কোন রস থাকছে না। সেচ দিতে খরচও বাড়ছে, আবার মাটি ভিজা থাকছে না। ঘন ঘন সেচ দিলেও পাটের গঠন কেমন জানি হলদে রংয়েয় হয়ে যাচ্ছে। পাট বেড়ে উটছে না।

সোনাপুর ইউনিয়নের চাষি নাছির মাতুব্বর জানান, তিনি প্রায় দুই একর জমিতে পাট চাষ করেছেন। প্রচণ্ড রোদের কারণে পাটের গাছগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। দুশ্চিন্তায় আছেন তিনি।কারণ দেনা হয়ে তিনি জমিতে সেচ দিচ্ছেন। এতে খরচ অনেক বেড়ে যাচ্ছে।

আম চাষি বিল্লাল হোসেন বলেন, রোদের তাপ বেশি হওয়ায় আমার আম বাগানে গাছের আমের গুটি ঝরে ঝরে পড়ছে। সেচ দিয়ে আমের গুটি টিকিয়ে রাখার চেষ্টা করছি, তারপরও ঝরে পড়ছে আমের গুটি। বৃষ্টি হলে এমনটা হতো না। আমরা বৃষ্টির অপেক্ষা আছি। আল্লাহু যদি একটু বৃষ্টি দেন।

চাষিরা জানান, প্রচন্ড তাপে জমির ফসল জমিতেই শুকিয়ে যাওয়ার উপক্রম।আর কয়েক দিন খরা-দাবদাহ অব্যাহত থাকলে তাঁদের জমির পাটসহ বিভিন্ন সবজি একেবারেই নষ্ট হয়ে যাবে।

সালথা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস জানান, এ বছর উপজেলায় ১২ হাজার ২শ’ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কিন্তু দাবদাহে পাটগাছ শুকিয়ে না যায় সেজন্য প্রচুর পরিমাণ সেচ দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে কৃষকদের। তবে বৃষ্টি হলে এসব পাটের ক্ষতির সম্ভাবনা থাকবে না। অন্যান্য ফসলের ক্ষেত্রেও সেচ দেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর