গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুধীজনদের সাথে নবাগত উপজেলা নিবার্হী অফিসার মোহাম্ম নূর-এ আলমের সাথে উপজেলার সকল স্তরের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, অধ্যক্ষ এ কে এম এ হাবীব সরকার, প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, আহসান হাবীব খোকন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, উপজেলা আওয়ামীল সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাদ, সহ-সভাপতি এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চল, পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া, সাংবাদিক শাহাজান মিঞা, মোশাররফ হোসেন বুলু, এ কে এম শামসুল হক প্রমুখ। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশিল সমাজ, শিল্পকলা একাডেমির সদস্য, ক্রীড়া সংগঠকের সদস্যগণ উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নিবার্হী অফিসার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।