শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ

আনিস রহমান, সাতক্ষীরা প্রতিনিধি
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৭:০২ অপরাহ্ন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। রবিবাবর গভীর রাতে সুন্দরবনের কাঠেশ্বর টহলফা‍ঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থান থেকে উক্ত হরিনের মাংস জব্দ করা হয়। তবে, এ সময় বনবিভাগের সদস্যরা কোন চোরাশিকারীকে আটক করতে সক্ষম হননি।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের কাঠেশ্বর টহলফাঁড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থানে রবিবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় অভিযানের খবর টের পেয়ে সংঘবদ্ধ চোরা শিকারীরদল গহীন সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। তবে,  বনবিভাগের সদস্যরা চোরাশিকারীদের ব্যবহৃত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুসঙ্গিক বিভিন্ন মালামাল জব্দ করেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত চোরা শিকারীদের চিহ্নিত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত হরিনের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।


এই বিভাগের আরো খবর