শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত “এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫” রাজধানীর “ট্রাফ ন্যাশন”-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়নস লিগটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট, যেখানে মোট ৯টি দল অংশ নিয়েছিল। প্রতিটি দলের টিম ওনার ছিলেন একজন শিক্ষক, আর দলে একজন ছাত্রী টিম অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেন।

সোনারগাঁও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতি বছর ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এর ফলে ইউনিভার্সিটিতে ফুটবল ও ক্রিকেটের জাতীয় দলসহ বিভিন্ন ডিভিশনের একাধিক খেলোয়াড় রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু, উপাচার্য শামীম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ একরামুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক জুলকারনাইন সুলতান আলমসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। খেলা পরিচালনা করেন ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জসি এবং স্পোর্টস ক্লাবের সদস্যরা।

আয়োজকদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, টিম স্পিরিট, স্বাস্থ্য সচেতনতা এবং পড়াশোনার পাশাপাশি মানসিক সতেজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


এই বিভাগের আরো খবর