শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স-ওসি মহিববুল্লাহর কঠোর অবস্থানে কমছে অপরাধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

তরুণ প্রজন্মের অগ্রগতির অন্যতম অন্তরায় মাদক। মাদকের ছোবলে দেশের যুবসমাজ যেভাবে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

বিভিন্ন গবেষণা অনুযায়ী, মাদকাসক্তির দিক থেকে বাংলাদেশ বিশ্বে উদ্বেগজনক অবস্থানে রয়েছে। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ নির্বিশেষে সবাই কোনো না কোনোভাবে এই মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছে।
এমন প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় সোনারগাঁ উপজেলায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার ছিল প্রকট। সন্ধ্যার পর অনেক এলাকায় সাধারণ মানুষের চলাচলও ছিল ঝুঁকিপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় ভূমিকার কারণে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। কমেছে অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাসী তৎপরতা ও কিশোর অপরাধ। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সোনারগাঁও থানায় মাদকসংক্রান্ত ৯৭টি মামলা হয়েছে। এসব মামলায় বহু আসামি গ্রেপ্তার হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে অনেক চিহ্নিত মাদক কারবারি এলাকা ছেড়ে পালিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার কয়েকটি নির্দিষ্ট স্থানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি হতো। বিশেষ করে ইয়াবার বিস্তার ছিল বেশি। তবে ওসি মহিববুল্লাহ দায়িত্ব নেওয়ার পর থেকে এসব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যার ফলে মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১০ জন বাসিন্দা জানান, আগে দিনের বেলাতেও মাদক বিক্রি হতো এবং সন্ধ্যার পর সড়কে চলাচল ছিল আতঙ্কের। বর্তমানে সেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
এ বিষয়ে ওসি মহিববুল্লাহ বলেন, আমার প্রধান লক্ষ্য মাদক ব্যবসা বন্ধ করে একটি মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তোলা। বলতে পারেন, মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এ কারণে কিছু মাদক কারবারি ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবুও আমি পিছু হটবো না।
তিনি আরও বলেন, যেখান থেকেই অভিযোগ আসছে, দ্রুত অভিযান চালানো হচ্ছে। আমি নিজেও অভিযানে অংশ নিচ্ছি। ঝুঁকি থাকলেও আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিষয়ে কোনো আপস করা হবে না।
পুলিশ জানায়, সোনারগাঁয়ে এখনও কিছু মাদক স্পট সক্রিয় থাকলেও সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে অভিযান চালানো হচ্ছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত মাদক ব্যবসাও কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকলে সোনারগাঁ উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর