শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র

স্কলাসটিকা স্কুলের গুলশান ও বনানী শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী ও ভ্রাতৃত্ববোধ তৈরি এবং সুস্থ জীবনধারায় উৎসাহিত করার লক্ষ্যে স্কলাসটিকা স্কুলের বনানী ও গুলশান শাখার উদ্যোগে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে অনুষ্ঠিত হলো এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ১৬ বার জাতীয় দ্রুততম নারীর খেতাব জয়ী দৌড়বিদ শিরিন আক্তার। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

এ ছাড়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন স্কলাসটিকা বনানী ও গুলশান জুনিয়র শাখার প্রিন্সিপাল সৈয়দা ফারদাহ্ ফারহানা আলম।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শ্রেণিভেদে সংগীতের সাথে শরীরচর্চা প্রদর্শনী এবং বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাঠজুড়ে ছিল রঙিন উচ্ছ্বাস, শিশুসুলভ আনন্দ এবং সুস্থ প্রতিযোগিতার প্রাণবন্ত পরিবেশ। পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা উৎসাহ–উদ্দীপনার সঙ্গে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কলাসটিকা জুনিয়র বনানী ও গুলশান শাখার ক্রীড়া শিক্ষক মোঃ আলাউদ্দিন, খালেদ হাসান সৌরভ এবং ইভেন্টস প্রধান রেহনুমা ওয়াসিম। তাঁদের নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, ফ্যাকাল্টি ও ম্যানেজমেন্ট সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যা সবার জন্যই ছিল আনন্দমুখর একটি দিন।


এই বিভাগের আরো খবর