শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

স্ত্রীকে খুন করে স্বামী উদাও

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নাদিরা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ভাড়া বাসায় গলা কেটে হত্যার পর ফোন করে শ্বশুরকে ঘটনাটি জানিয়েছেন পলাতক স্বামী।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া আনন্দবাজার এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, হত্যার পর ঘর তালাবদ্ধ রেখে বেলা ১১টার দিকে শ্বশুরকে ফোন করার পরই পালিয়ে যান অভিযুক্ত স্বামী।

নিহত নাদিরা আক্তার (২৬)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিকাতলা মাইজহাটি গ্রামের মো. আমিনুল ইসলামের স্ত্রী। তারা শ্রীপুরে ভাড়া বাড়িতে থেকে কারখানায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ৫ বছরের বেশী সময় ধরে স্বামীসহ ওই বাসায় ভাড়ায় থাকতেন নাদিরা। নাদিরার ছোট ভাই রাজিব মিয়াও ওই ভবনের দোতলায় থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি কর্মস্থলে যান এবং তখন বোনের ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। বেলা ১১টার কিছু সময় পর তার বাবা ফোন করে ঘটনাটি জানান। পরে তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন বোনের ঘর তালাবদ্ধ। এরপর তালা ভেঙে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িওয়ালাকে জানান। নাদিরাকে বিয়ে করার আগেও আমিনুল আরেকটা বিয়ে করে। সেই বউকেও হত্যার পর জেল খেটেছে। বিয়ের পর বিষয়টি জানতে পারে নাদিরার পরিবার। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

নাদিরার বাবা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বেলা ১১টার দিকে মেয়ের জামাই আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলে, আপনার মেয়েকে মেরে ফেলেছি। এখানে এসে লাশ নিয়ে যান। এই কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আমি কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে মেয়ের নম্বরে ফোন করলে তা-ও বন্ধ পাওয়া যায়।’ বাড়ির মালিক কামরুজ্জামান বলেন,’খবর পেয়ে সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে অবহিত করা হয়। তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। কিন্তু আমাদেরকে কিছুই বলতো না।’

মাওনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা, ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে দা জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর