সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

৩ দিন পর উত্থানে ফিরল পুঁজিবাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ২:৪২ অপরাহ্ন

টানা তিন কর্মদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ আগস্ট) পুঁজিবাজারে উত্থান হয়েছে। দিনভর সূচক ওঠা-নামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

দাম কমার বিপরীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন সূচকের দামও বেড়েছে। তবে লেনদেন কমেছে। এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হয়। সূচক বাড়ায় শেয়ার বিক্রির আদেশ কমেছে, ফলে আজ লেনদেন কমে হয়েছে।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৩৭টি প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ২৭৭ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন দাম বেড়েছে ১১০টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৫২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। তৃতীয় স্থানে ছিল সোনালী পেপারে শেয়ার।

এরপরের তালিকায় যথাক্রমে রয়েছে– ফু-ওয়াং ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, এমারাল্ড অয়েল, জেএমআই হসপিটাল, দেশবন্ধু পলিমার, লাফার্জহোলসিম ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার।

আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬২ পয়েন্টে। এদিন সিএসইতে ৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

দিন শেষে সিএসইতে ২ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৩৪৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৯৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।


এই বিভাগের আরো খবর