বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

৬ দফাই ছিল বাংলাদেশের স্বাধীনতার সোপান : তোফায়েল আহমেদ

মলয় দে, ভোলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৫:২১ অপরাহ্ন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা ১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, ৬ দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার সোপান ও সাঁকো। এই সাঁকো বেয়েই আজকে আমরা স্বাধীন। এই ৬ দফা আমাদের জাতীকে ঐক্যবদ্ধ করেছে। গতকাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। ভোলায় বৃহস্পতিবার ৮ই জুন সকালে জেলা পরিষদ মিলনায়তনে, ভোলায় ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় ভার্চুয়্যালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক এই ৬ দফার স্মৃতিচারণ করে তিনি বলেন, এই ৬ দফা মধ্য দিয়েই এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। ৬ দফার এই প্রেরণাকে বুকে ধারন করে সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে একত্রিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাওয়ার কথাও বলেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, জেলা মুক্তি যোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ প্রমুখ।
সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামছুদ্দিন সামছু, সদর পৌর আওয়ামী লীগে সভাপতি নাজিবুল্লাহ নাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মহিলা যুবলীগের সভাপতি খাদিজা আক্তার স্বপ্না, জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদসহ জেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর