শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মধুপুর গড়ে আগাছা বিক্রি করে চলছে জীবন জীবিকা

হাবিবুর রহমান,মধুপুর (টাঙ্গাইল)
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন

আনারসের রাজধানী মধুপুর গড়। লাল মাটির এ গড়ে রয়েছে আনারস কলাসহ নানা ফল ফসলের বাগান। এছাড়াও বনের পুরো এলাকা জুড়ে রয়েছে প্রচুর আগাছা জাতীয় ঘাস। সব চেয়ে বেশি বিক্রি হয় জগত বেড় নামের ঘাস বা আগাছা। শটি গাছের পাতা, বড় বড় আগাছা বিক্রি র জন্য ক্রেতাদের চাহিদা বেশি। এ অঞ্চলে এসব আগাছা প্রচুর পরিমানে পাওয়া যায় বলে আগাছা বিক্রির পেশা হিসেবে বেছে নিয়েছে অনেকেই।

আগাছা সংগ্রহ করতে কোন খরচ নেই বিধায় মধুপুর গড় এলাকার অনেকেই আগাছা বিক্রির পেশাকে বেছে নিয়েছে। আর আগাছা বিক্রি করে চলছে সংসার। কেউ নিজের ছেলে সন্তানকে সাথে নিয়েও সংগ্রহ করে আগাছা। আগাছা কৃষকের জন্য অপকারী হলে ওদের কাছে ধরা দিয়েছে জীবিকার পথ হিসেবে।

সরজমিনে জলছত্র মোটের বাজার গারোবাজার গিয়ে জানা যায় আগাছা ক্রয় বিক্রয়ের নানা কথা। আনারসের জন্য বিখ্যাত মধুপুর গড়। এক সময় দেশের বিভিন্ন জেলায় ট্রেোক করে আনারস পাঠানোর সময় নষ্টের হাত থেকে রক্ষার জন্য খড় দেয়া হতো। এখন খড়ের দাম বেশি, পাওয়া যায় না। খড়ের আনারস তেমন সতেজ থাকে না।

তাই শটি পাতা ও আগাছা ব্যবহারের দিকে ঝুঁকছে পাইকার ব্যবসায়ীরা। ধীরে ধীরে বাড়ছে আগাছার চাহিদা। এখন আর খড় দিয়ে আনারস সাজাতে দেখা যায় না। বাজার কেন্দ্রিক ভ্যানওয়ালা কিছু উদ্যমী পরিশ্রমী লোক সকাল থেকে সারা দিন নানা ঝোঁপ ঝাড় বন ও আনারস কলার বাগানের আশপাশ থেকে এসব আগাছা কেটে এনে বিক্রি করে থাকে। ব্যবসায়ীরা খড়ের পরিবর্তে এসব ঘাস আগাছা কিনে আনারস মুড়ানোর কাজ করে ট্রাকে তোলে থাকে। কেউ অর্ডার না দিলেও এসব আগাছা বিক্রেতারা বাজারে নিয়ে আসে। যার যার প্রয়োজন মতো কিনে নেন। একজন আগাছা বিক্রেতা দিনে দুই তিন ভ্যান আগাছা তোলে এনে বিক্রি করতে পারে। প্রতি ভ্যান আগাছা তিনশ’ থেকে চারশ’ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সারা বছর বিক্রি হলেও জৈষ্ঠ্যমাস থেকে আশ্বিন মাস পর্যন্ত বেশি চাহিদা থাকে। কারণ ঐ সময় বাজারে আনারসের মৌসুম চলে।

আগাছা বিক্রেতা হেকমত আলী জানান, সে জৈষ্ঠ্যমাসে থেকে ভাদ্র মাস পর্যন্ত আগাছা বিক্রি করে থাকে। সে প্রতিভ্যান ৩ শ’ থেকে সাড়ে চারশ’ টাকা দরে বিক্রি করেছেন। এ কাজে তার সন্তানও সহযোগিতা করেছে। আগাছা বিক্রি করে উপার্জিত টাকায় এই কয়েক মাস চলে তার সংসার। আনারস মৌসুমের সময় তিনি হাজার বারশ’ টাকা উপার্জন করতে পারে বলে জানান।

ব্যবসায়ী হাবিজুর ইসলাম জানান, জগত বেড় আগাছা দিয়ে আনারস ট্রাকে লোড দিয়ে মোকামে পাঠালে সহজে নষ্ট হয় না। সতেজ থাকে আনারস। এ জন্য জলছত্র বাজারের সব পাইকার আগাছা দিয়ে আনারস ট্রাকে লোড দিয়ে থাকে। খড়ের চেয়ে আগাছা অনেকটা ভালো বলে তিনি জানান।
কুলি শ্রমিমকরা জানান, খড়ের চেয়ে আগাছা দিয়ে আনারস ভরা অনেক আরাম আয়েশ। আগাছায় কোন ময়লা থাকে না। সবুজ আগাছায় আনারস সতেজ থাকে। মোকামে পৌছানোরও রঙ কোন রকম ঘোলাটে হয় না।
কুষ্টিয়ার আড়ৎদার শাজাহান আলী জানান, খড় দিয়ে আনারস পাঠানোর চেয়ে আগাছা দিয়ে পাঠানো অনেক ভালো। ঘাস দিয়ে আনারস পাঠালে কম ক্ষতি হয়,আনারস ভালো থাকে। ভালো দামে বিক্রি করা যায় । দেখতে ভালো থাকে।


এই বিভাগের আরো খবর