কিশোরগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা জাদুঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সের ৪র্থ তলায় জাদুঘরের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.টি.এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো: মোজাম্মেল হক,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ভুপাল নন্দী, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখ। পরে বিভাগীয় কমিশনার মহিনন্দের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ও উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন।