কিশোরগঞ্জে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার নগুয়া মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সমাজসেবা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য কিশোরগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো.মহসিন খান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা:মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, চক্রবর্তী শাহনাজ পারভনি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, প্রবেশন অফিসার মহসিন, প্রতিবন্ধী নেতা ইব্রাহীম, শাহাবুদ্দিন সাংবাদিক আমিনুল হক সাদী ।
পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় এবং প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।