ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মস‚চির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) খেলায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ছনাটি উচ্চ বিদ্যালয়কে ২৫-১৫ সেটে পরাজিত করে।
উক্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম কিবরিয়া, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী। খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান সজল, মাহবুবুল আলম ও শফিকুল ইসলাম। খেলা শেষে উভয় দলের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।