দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে কিশোরগঞ্জে ৫ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। যারা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), মোঃ নাছির উদ্দিন (জাকের পার্টি), কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে মো. নাসিরুল ইসলাম খান আওলাদ (আওয়ামী লীগ), কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে এ.কে.এম নাজমুল হক (জাকের পার্টি)। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আঃ হাকিম (জাকের পার্টি)।