অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই চক্রের ৫ সদস্যকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। গত ১৪ ডিসেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের অটোচালক মামুন মিয়া (২২) কে যাত্রীবেশী ছিনতাইকারী কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে লতিবাবাদ ইউনিয়নের মায়া কানন পার্ক সংলগ্ন রাস্তায় অজ্ঞান করে অটোরিক্সা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে মায়া কানন পার্ক সংলগ্ন পার্শ্ববর্তী বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বরুনাকান্দা গ্রামের মৃত আঃ ছাত্তারের পুত্র মোঃ শিপন মিয়া (২৫), কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বোরগাঁও গ্রামের মোঃ রতন মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মাইজহাটি গ্রামের আব্দুল মুসলিম উদ্দিনের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৪২), একই উপজেলার কিসমত রসুলপুর গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র অঙ্কুর মিয়া রিপন (২৮) ও একই উপজেলার মুরাগালা গ্রামের মৃত ফিরোজ খানের পুত্র মোঃ শাহীন খান (৩২) কে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে ২টি অটোরিক্সা, ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল ও মোবাইল উদ্ধার করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলামিন হোসাইন ।