শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মমতাজের প্রচারণা বহরে সাধারণ ভোটারদের ভীর

জসিম উদ্দিন সরকার (সিংগাইর) মানিকগঞ্জ
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৩:৪১ অপরাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকায় জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের প্রচার বহরে ব্যাপক ভীর লক্ষ করা গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় পীর মাশায়েখদের সাথে মত বিনিময় সভায় যোগ দেয়ার আগে সিংগাইর থেকে ঝিটকা যাবার পথে তার প্রচারণা বহরে সাধারণ ভোটাররা ভীর জমায়। জনপ্রিয় কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমকে এক নজর দেখতে ছুটে আসেন শত শত মানুষ।

মমতাজ বেগম গাড়ির ছাদের ঢাকনা খুলে দাঁড়িয়ে সাধারণ মানুষদের দেখা দেন। দু’হাত তুলে ধীরে ধীরে সামনের দিকে আগ্রসর হন এবং তিনি সকলের কাছে দোয়া চান। এসময় জয় বাংলা জিতবে আবার নৌকা, শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, মমতাজ বেগমের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন সহ আরো অন্যান্য স্লোগান দিতে থাকেন মমতাজ বেগমের বহরে যুক্ত হওয়া নেতাকর্মীরা।

ঝিটকা এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা নৌকার বিকল্প ভাবছেননা। এলাকাটিতে মমতাজ বেগম ব্যাপক উন্নয়ন করেছেন, তাই তারা মমতাজ বেগমকেই ফের মানিকগঞ্জ-২ আসনের এমপি হিসেবে দেখতে চান।

এরপর সন্ধ্যায় কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি ঝিটকার পীর মাশায়েখদের সাথে মত বিনিময় সভায় যোগ দেন। সেখানে তিনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান। মত বিনিময় সভায় ঝিটকার সকল দরবার শরিফের পীর, আশেকান, ভক্তবৃন্দসহ সাধারণ ভোটাররা অংশ গ্রহন করেন।

এসময় সিংগাইরের পৌর মেয়র আবু নাঈম মোহাম্মদ বাসার সহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর