কিশোরগঞ্জ -১ (সদর–হোসেনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ শাফায়েতুল ইসলামের ঈগল মার্কা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
গত শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক মেজর জেনারেল(অব:) সৈয়দ শাফায়েতুল ইসলামের ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো:আজহারুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক,মো:বজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক,মো:শরীফুল ইসলাম,কার্যকরী সদস্য কৃষিবীদ মো:নজরুল ইসলাম খোকন,বিন্নাটি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান প্লাবন,বিন্নাটি ইউনিয়ন যুব লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মো:মহশীন আলম,সাধারণ সম্পাদক,মো:তোফাজ্জল হোসেন,কালটিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো:আবুল কাশেম,সাধারণ সম্পাদক মো:মোশাররফ হোসেন,বিন্নাটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র সরকার সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি পুলক কিশোর গুপ্ত।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে স্বতন্ত্র প্রার্থীর আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে কালটিয়া বাজারে একটি মিছিল করেন।পরে কর্মী সমর্থকরা ভোটারদের কাছে দোয়া চান এবং ঈগল প্রতীকের ভোট চায়।