শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

আমার বিজয় সুনিশ্চিত: স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ:
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন

জনগণের উদ্দেশ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন, যদি মনে করেন একটা ভোটের জন্য আগামী পাঁচ বছর আপনারা ভোগান্তি পোহাবেন, তাহলে আমাকে ভোট দিবেন না।

আর যদি মনে করেন পাঁচ বছর ভাল থাকবেন তাহলে আগামী ৭ জানুয়ারি আপনার একটা ভোট আমার ট্রাক প্রতীকে দিবেন। আমার বিজয় সুনিশ্চিত। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টায় সিঙ্গাইর পৌরসভার ৩ নং ওয়ার্ডে সাবেক মেয়র মীর মো: শাহজাহানের বাড়িতে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এদিন সন্ধার পর পৌর সভার ১.২ ও ৩ নং ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সাবেক পৌর মেয়র মীর মো: শাহজাহানের বাড়িতে জড়ো হন বহু নারী পুরুষ। শুরু হওয়ার আগেই নির্বাচনী সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাড়িতে তিল ধারণের ঠাঁই ছিল না। এক পর্যায়ে বাড়ি ছাপিয়ে রাস্তায় অবস্থান নেন মানুষ। এসময় দেওয়ান জাহিদ আহমেদ টুলুর জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো সভাস্থল।

রাত ৮ টার দিকে সাবেক পৌর মেয়র মীর মো: শাহজাহানের সভাপতিত্বে শুরু হয় সভা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, দেওয়ান জিন্নাহ লাটু, শওকত হোসেন বাদল, আবুল হোসেন, দেওয়ান জাহিদ আহমেদ টুলুর মেয়ে দেওয়ান ইলমা আহমেদ, সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার।

পৌরসভার প্যানেল চেয়ারম্যান সমেজ উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইলিয়াছ হোসেন লিটন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, কামাল হোসেন ও সাবেক কাউন্সিলর মীর কায়সার আহমেদ ও স্থানীয় জাতীয় পার্টির নেতা সালাহ উদ্দিন খোকা প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিপুল পরিমান মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর